রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বোয়ারা হাওর পরিদর্শন করেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। রবিবার বিকাল ৩ টায় পানি উন্নয়ন বোর্ড পাউবোর বোর ফসলী বাঁধ পরিদর্শন করা হয়েছে। হাওর পরিদর্শন করেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফেরদৌসুর রহমান, ধর্মপাশা উপ সহকারী প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম, মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক মো: মোবারক হোসেন, মো: কুতুব উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য অমরেশ রায় চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক মো: ওবায়দুল ইসলাম খান রনি প্রমূখ। সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, হাওরের একমাত্র বোর ফসল। কৃষকরা একবার বোর ফসল চাষ করেন, সারা বছর জীবিকা নির্বাহ করে, তাই কৃষকের স্বপ্নের সোনালী ধান যাতে ভাল করে ঘরে তুলতে পারে, সেই দিকে নগর রাখতে হবে। তিনি পিআইসিকে উদ্দেশ্য করে বলেন, বাঁধের কাজে গাফলতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। বাঁধের কাজ যাতে সুষ্ট ভাবে সম্পন্ন হয় সেই জন্য তিনি উপজেলা নির্বাহী অফিসারদের প্রতি আহবান জানান, জয় বাংলা, জয় বঙ্গ বন্ধু, জয় হোক শেখ হাসিনার।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments