রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ভূমি বিরোধ মিমাংসা ও ভূমিতে নারীর অভিগম্যতা :বাস্তবতা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আবুজর মোহাম্মদ ইজাজুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। নাগরিক উদ্যোগের কর্মসূচি কর্মকর্তা মাহবুব আক্তারের প্রাণবন্ত সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস মিজানুল ইসলাম। সভায় নাগরিক উদ্যোগের উধর্বতন কর্মসূচি কর্মকর্তা মোঃ আবু নাছের মাসুদ প্রবন্ধ পাঠ করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাষ্টার রুহুল আমিন,প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনিন হক মিনু, বানারীপাড়া ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য জাহিদ হোসেন ফারুক, নারী নেত্রী ও ইউপি সদস্য সন্ধ্যা রানী সরকার, নারী নেত্রী ফিরোজা বেগম, মাহিনুর বেগম ও মেরিনা পারভীন,উপকারভোগী অনিল হালদার,খাদিজা বেগম,শারমিন আক্তার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা,নাগরিক উদ্যোগের এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মহসিন মিয়া প্রমুখ।
পিরোজপুর অফিস: জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। এর আগে নে ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জে আজ ১২ জুন শুক্রবার উপজেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বেলা আনুমানিক ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে যাত্রা শুরু করলো ‘নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’। নড়াইল সদর হাসপাতাল রোডের আনোয়ারা আওয়াল কমপ্লেক্সের ২য় তলায় শুক্রবার দুপুরে এক জমকালো অনুষ্ঠান ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের গালাগাল ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক মো. আশরাফ শেখের বিরুদ্ধে। পরীক্ষার্থীরা অভিযো ...
সব মন্তব্য
No Comments