মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ও খ্যাতনামা চিকিৎসক ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে উপজেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এছাড়াও নেতাকর্মীদের মাঝে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ জুন) সকাল ১১ টায় শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে একটি ফলের গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা কৃষক দলের আহবায়ক মোকছুদুল মমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষকদলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহবায়ক মোঃ ওসমান আলী বিশ্বাস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ রিন্টু মিয়া, ঝিনাইদহ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মীর ফজলে এলাহী শিমুল।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বর্ষার সময় গাছ লাগানোর উপযোগী সময়। যার মাথা থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচির চিন্তা এসেছে আমি তাঁর সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। তিনি সারা বাংলাদেশের কৃষকদের নেতা, তিনি ১৮ কোটি মানুষের নেতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সারাদেশব্যাপী ৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার অংশ হিসেবে আমরা আজ ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঔষধি নিম গাছ, কাঠাল, পেয়ারা, জলপাই, মেহগনি, কদম গাছসহ রোপন করেছি।
প্রধান অতিথি ওসমান আলী বিশ্বাস বলেন, ডা. জোবাইদা রহমান একজন মেধাবী চিকিৎসক। তিনি বিসিএসে (স্বাস্থ্য ক্যাডার) প্রথম স্থান অর্জন করে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন। কিন্তু ফ্যাসিবাদী সরকারের কারণে তাকে সে চাকরিতে থাকতে দেওয়া হয়নি। তারপরও তার একাডেমিক উৎকর্ষ থেমে থাকেনি। তিনি সর্বোচ্চ নম্বর ও স্বর্ণপদকসহ যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে হৃদরোগ বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।
তিনি আরও বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে তাঁর চাকরিতে পুনর্বহালের একটি প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আশাবাদী, তিনি ভবিষ্যতে বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবায় তাঁর মেধা ও দক্ষতা দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একাত্তরের বিভীষিকাময় দিনগুলো বুকে নিয়ে, দীর্ঘ অবহেলা আর সামাজিক গ্লানির বিরুদ্ধে সারাজীবন লড়ে যাওয়া বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই। ১২ মে মঙ্গলবার সন্ধ্য ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বিবাহবিচ্ছেদ। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, শহরে গড়ে প্রতিদিন প্রায় ৯টি করে তালাক বা ডিভোর্স আবেদন জমা পড়ছে। ...
নেত্রকোণা প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নেত্রকোণায় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ব্রি ...
বগুড়া অফিস: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে 'বিড়ি শিল্পের স্বর্ণযুগ' মনে করতেন শ্রমিকরা। জিয়াউর রহমান স্পষ্টভাবে বলতেন, "বিড়ি হলো গরিব মানুষের সিগারেট। যারা দিনমজুর বা রিকশাচালক, তাদে ...
সব মন্তব্য
No Comments