সিলেট অফিস: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিকের শিক্ষার্থীরা জানুয়ারিতে বই পাবে। হাওর অঞ্চলের শিক্ষকরা নিয়ম অনুযায়ী 'হাওর ভাতা' পাবে। হাওর অঞ্চলের শিক্ষকদের স্কুল প্রাঙ্গণে থাকার জন্য একটি/দুটি কক্ষ নির্মাণের পদক্ষেপ নেয়া হবে।
উপদেষ্টা আজ সুনামগঞ্জের দিরাইয়ে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মো: আতাউল গণি ও জেলা প্রশাসক ড. মো: ইলিয়াস মিয়া উপস্থিত ছিলেন।
উপদেষ্টা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
উপদেষ্টা পরে সুনামগঞ্জ জেলার দিরাইস্থ ফিমেইল একাডেমিতে 'হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষা উন্নয়ন' বিষয়ক আলোচনা সভায় বলেন, সুনামগঞ্জ একটি অবহেলিত অঞ্চল। এখানকার প্রাথমিক বিদ্যালয়গুলো যাতে ভালভাবে চলে সে লক্ষ্যে সকলকে একসাথে কাজ করতে হবে। এক্ষেত্রে কমিউনিটি সমর্থন দরকার। সকলকে উদ্যোগী হতে হবে, যাতে স্কুলগুলো ভালভাবে চলে।
উপদেষ্টা বিকেলে সুনামগঞ্জ জেলার শিল্পকলা একাডেমি চত্বরে সুনামগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার এর উদ্বোধন করেন। তিনি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
উপদেষ্টা বলেন, শহীদ মিনার আমাদের প্রেরণার স্থান। যখনই কোন সঙ্কট দেখা দেয় তখনই শহীদ মিনার প্রেরণার স্থান হয়ে উঠে। কিছুদিন আগে ছাত্র জনতার অভ্যুত্থান ঘটেছে। বৈষম্যহীনতার বিরুদ্ধে এ অভ্যুত্থান। বৈষম্য দূর করতে সরকার পদক্ষেপ নিচ্ছে। এগুলো দূর করা কঠিন। ধারাবাহিকভাবে কাজ করতে হবে। বারবার শহীদ মিনারে ফিরে আসতে হবে।
উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার কাঠামোগত পরিবর্তন ও গুণগত মানোন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে কনসালটেন্ট কমিটি গঠন করা হয়েছে। তিনি আবারও বলেন, জানুয়ারিতে প্রাথমিকের শিক্ষার্থীরা বই পাবে।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা পরে
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে 'সুনামগঞ্জ এর উন্নয়ন ভাবনা' শীর্ষক মতবিনিময় সভায় বক্তৃতা করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments