সাভার প্রতিনিধি: দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক আমিরুজ্জামান আমিরের বিরুদ্ধে আশুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সচিব মতিউল আলম ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা সংবাদ ছাপানো এবং জীবননাশের হুমকি প্রদানের অভিযোগ এনে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে মতিউল আলম অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে বিভিন্ন দাবিতে দৈনিক খবরের আলো পত্রিকার আমিরুজ্জামান আমির তাকে এবং তার পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের কে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। তার প্রস্তাবিত কথা না শুনলে ইউপি সচিব ও তার পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে পত্রিকায় নিউজ করে চাকরি খাওয়ার হুমকি দিয়ে আসছিল। ইউপি সচিব ওই সাংবাদিকের প্রস্তাবিত কথা না শোনায় তার সম্পাদিত খবরের আলো পত্রিকায় আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তা আজরা জাবীন, সচিব মতিউল আলম সহ পরিষদের কয়েকজনের বিরুদ্ধে একাধিকবার মিথ্যা সংবাদ পরিবেশন করে বলে অভিযোগ করেন জিডিতে। সংবাদ প্রকাশের পরেও ওই সম্পাদক একাধিকবার মতিউল আলম কে ফোন দেন। যার প্রমাণ সংরক্ষিত। তিনি অভিযোগ করে বলেন, সংবাদ পরিবেশনের পরে পুনরায় বারবার ফোন দেয়া এটা কিসের লক্ষণ? সর্বশেষ গত ৬/৯/২০২৫ তারিখ সকাল ১১ টার দিকে আমিরুজ্জামান আমির পুনরায় সচিব মতিউল আলমের হোয়াটসঅ্যাপে ফোন করে খারাপ আচরণ করেন। আমিরুজ্জামান আমিরের বিভিন্ন রকমের হয়রানি এবং হুমকি ধামকির কারণে বর্তমানে সচিব মতিউল আলম গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। যার প্রমাণ সংরক্ষিত। জিডিতে উল্লেখ করা হয় ওই সাংবাদিক আমিরুজ্জামান আমির ইউপি সচিব মতিউল আলমকে তার কথামতো কাজ না করলে প্রাণনাশের হুমকিও দেয়। মতিউল আলম ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে ৬/ ৯/২০২৫ তারিখে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং-৬২৯,
সংবাদ প্রকাশের পরে সচিব মতিউল আলম কে ফোন করে হয়রানি করা এবং বিভিন্ন ধরনের প্রস্তাব পেশ করা কিসের লক্ষণ সেটা সাংবাদিক মহলের কাছে পরিষ্কার। এমতবস্থায় ইউপি সচিব মতিউল আলম এবং তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেছেন। তিনি প্রশাসনের কাছে সঠিক তদন্ত কামনা করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments