কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বৈরী আবহাওয়ার করেনে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় কমে গেছে পর্যটকের সংখ্যা। শুক্রবার ছুটির দিন কিছু পর্যটক পৌঁছালেও সৈকতে নামতে পারেনি। বৃষ্টির কারনে তারা রুমেই অবস্থান করছেন। সৈকতের অধিকাংশ ছাতা বেঞ্চ ফাঁকা পরে রয়েছে। বেচা বিক্রি কমে গেছে ফিশ ফ্রাই বা ভাজা মাছ বিক্রির দোকানগুলোতে। আগের মত পর্যটন স্পটগুলোতে নেই পর্যটকের বিচরণ। হোটেল মোটেল গুলোর রুমও তেমন বুকিং হচ্ছেনা। তবে আবহাওয়া ভালো হলে পর্যটকদের আগমন বাড়বে বলে জানিয়েছেন পর্যটক সংশিøষ্টরা।
স্থানীয়রা জানায়, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই কুয়াকাটায় দেশি-বিদেশি পর্যটকের আগমন বেড়ে যায়। কিন্তু বৈরি আবহাওয়া বিরাজ করায় পর্যটকদের সংখ্যা কমে গেছে। আবার যারা এসেছে তারাও বৃষ্টির দিনে সমুদ্র উপভোগ করছে। আবার এদের মধ্যে কেউ কেউ রুমেই অবস্থান করছেন। শুক্রবার সকালে সৈকতের বিভিন্ন পয়েন্টে অল্প সংখ্যক পর্যটকদের ঘুরতে দেখা গেছে। তবে গত এক সপ্তাহ জুড়ে পর্যটকদের আগমন কমছে হোটেল-মোটেল কর্তপক্ষের সূত্রে জানা গেছে।
আগত পর্যটকদের সাথে কথা বললে তারা জানান, শুধু মাত্র বৃষ্টির দিনে সমুদ্র উপভোগ করতেই কুয়াকাটায় ভ্রমনে আসা।
সৈকতের ফটোগ্রাফার মো.রাব্বি জানান, কয়েকদিন ধরে পর্যটক কম থাকায় তাদের আয়ও কমে গেছে। আর বৃষ্টির কারনে তারা সৈকতে নামতে পারছেনা। আবহাওয়া ভালো না হলে পর্যটকদের আগমন বাড়বে না এমনটাই বলেছে এই ফটোগ্রাফার।
কুয়াকাটা টুরিজম ম্যানেজম্যান্ট এসোসিয়েশন কুটুমের সাধারন সম্পাদক মো.হোসাইন আমির বলেন, গত সপ্তাহ ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এ কারনে পর্যটক কমে গেছে। আবহাওয়া ভালো হওয়ার সাথে সাথে পর্যটকে পরিপূর্ন থাকবে এমটাই আশা করেন তিনি।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের পরিদর্শক মো.হাসনাইন পারভেজ বলেন, আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে ট্যুরিষ্ট পুলিশ তৎপর রয়েছে।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments