ডেস্ক রিপোর্ট: দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ৭৭ বছর পর নিখোঁজ বিমানের সন্ধান পাওয়া গেছে ভারতের প্রত্যন্ত হিমালয় এলাকায়। বিমানটি বিধ্বস্ত হয়ে সব আরোহী মারা গিয়েছিলেন। একটি অনুসন্ধানী দল এই বিধ্বস্ত বিমান শণাক্ত করেছে। এই অভিযানকালে অংশ নেয়া ৩ গাইডের মৃত্যু হয়েছে।
১৯৪৫ সালের প্রথম সপ্তাহে সি-৪৬ পরিবহন বিমানটি দক্ষিণ চীনের কুনমিং থেকে ১৩ যাত্রি নিয়ে উড্ডয়ন পথে ভারতের অরুণাচল রাজ্যের পার্বত্য এলাকায় ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়।
অনুসন্ধান মিশনের প্রধান যুক্তরাষ্ট্রের অভিযাত্রী ক্লেটন কুহলেস বলেছেন, পরে এই বিমানটি নিখোঁজ হওয়া নিয়ে আর কোন কথা শোনা যায়নি। এটি কেবল অদৃশ্য হয়ে গেছে। এই বিমানটির হতভাগ্য এক যাত্রীর সন্তানের অনুরোধের পর তারা এই অনুসন্ধান শুরু করেন। স্থানীয় লিসু নৃগোষ্ঠীর একদল গাইড নিয়ে বরফশীতল নদীর হাঁটু ও গলা সমান পানি পেরিয়ে পর্বতের উচ্চতায় হিমায়িত তাপমাত্রায় তাদের ক্যাম্প করতে হয়েছিল। গত সেপ্টেম্বরে তুষার ঝড়ের সময় প্রাথমিক পর্যায়ে প্রকল্পের তিন গাইড হাইপোথার্মিয়ায় মারা যায়।
দলটি শেষ পর্যন্ত গত মাসে একটি তুষার ঢ়াকা পর্বত চূড়ায় পৌঁছায়। যেখানে বিমানটি ধাক্কা খেয়েছিল, সেখানে বিমানের ধ্বংসাবশেষ দেখে হারিয়ে যাওয়া বিমানটি শনাক্ত করেন। এই ধ্বংসাবশেষের মধ্যে মানুষের কোন দেহাবশেষ পাওয়া যায়নি।
বিল শেরার এই অনুসন্ধানের জন্য কুহেলসকে দায়িত্ব দেন। শেরারের অফিসার বাবা এই বিমানটির যাত্রি ছিলেন।
নিউইয়র্ক থেকে ই-মেল বার্তায় শেরার এএফপি’কে বলেন, ‘আমি শুধু বলতে পারি যে আমি আনন্দিত, শুধু জেনেছি তিনি কোথায় আছেন। এটা দুঃখজনক কিন্তু তারপরও আনন্দের।’-বাসস
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments