ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাহপুর সংলগ্ন পদ্মা নদী পাড়ে রাজশাহী বাঘা আলাইপুর চর থেকে স্পিডবোটে এসে ফিল্মি স্টাইলে গ্রামবাসির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন গ্রামবাসী। রবিবার (০৬ জুলাই) বিকেল ৪টায় রায়টা ও ফয়জুল্লাহপুর গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন এলাকার শতাধিক নারী-পুরুষ ও শিশুরাও।
এসময় তারা জানান,পদ্মা নদীর ভাঙন আতঙ্কে রয়েছে ফয়জুল্লাহপুর গ্রাম। তার ওপর নদীর তীর দিয়ে প্রতিদিনই বালু ভর্তি কার্গো ট্রলার চলাচলের কারণে তীব্র ভাঙন হচ্ছে। বাঁধা দিতে গেলে পড়তে হচ্ছে গুলির মুখে। গুলিবর্ষণে সাথে জড়িত বালু ব্যবসায়ী শামীম সরকার ও বেলাল বাহিনীর চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের পাশাপাশি কঠোর শাস্তির দাবিও করা হয় মানববন্ধন থেকে।
এরআগে গেল কয়েকদিন ধরে পদ্মা নদীতে বালুবহনকারী নৌকা চলাচলে কৃষিজমিসহ নদীপাড়ে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়। এতে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই নিয়ে ওই এলাকার ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয়। এতেই ক্ষুব্ধ হয়ে গতকাল শনিবার সকালে একটি স্পিডবোটে বালু ব্যবসায়ী শামীম সরকার ও বেলাল বাহিনীর নেতৃত্বে কতিপয় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত গুলি চালায় রায়টা-ফয়জুল্লাহপুর বালির ঘাটে। তারা এসে গুলি করেই মুহূর্তেই পালিয়ে যান। এতে গুলিবিদ্ধ হন আমিরুল ইসলাম নামে স্থানীয় একব্যক্তি। এঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান,এঘটনায় থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবুও বিষয়টি নিয়ে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। অপরাধীদের ধরতে পুলিশি অভিযান চলমান রয়েছে।
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
সব মন্তব্য
No Comments