কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। উপক‚লীয় এলাকায় জেলেদের সার্বিক জীবনমান উন্নয়নে জেলে বধূদের দল গঠন করা হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংস্থা সিড়ি’র উদ্যোগে ফিসনেট প্রকল্পের আওতায় সোমবার শেষে বিকালে কুয়াকাটার জেলে পল্লী হোসেন পাড়ায় এ দল গঠন করা হয়। এসময় সিড়ি ফিসনেট প্রজেক্ট’র প্রজেক্ট ম্যানেজার রাজীব বিশ্বাস, ফিল্ড ফ্যাসিলিটেটর মেনকো নাইন ও নেওয়েন সহ ওই এলাকার প্রান্তিক মৎস্যজীবি পরিবারের ৫০ জন জেলে বধূ উপস্থিত ছিলেন।
অফিস সূত্রে জানা যায়, উপজেলার সবচেয়ে বেশি ঝুকিপূর্ন ও ঘনবসতিপূর্ন সামুদ্রিক জেলে বসতি এলাকায় ২৫ টি দল গঠন করা হবে। আর প্রতিটি দলে ২৫ জন করে জেলে বধু থাকবে। তাদের সার্বিক জীবনমান উন্নয়নে কাজ করবে এই দলগুলো।
প্রজেক্ট ম্যানেজার রাজীব বিশ্বাস বলেন, এ প্রকল্পের মাধ্যমে উপক‚লীয় অঞ্চলের প্রান্তিক মৎস্য জীবিদের জীবন জীবিকা পূর্ণগঠন ও টেকসই উন্নয়ন নিশ্চিত, জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধার করার উদ্দেশে দাতা সংস্থা ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’র অর্থায়নে এ প্রকল্প কাজ করবে। তিনি আরো বলেন, সমুদ্রে সামুদ্রিক আহরণে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে এ প্রজেক্ট’র মাধ্যমে জেলেদের জীবন মান-উন্নয়ন বৃদ্ধি ও অর্থনৈতিক সাপোর্ট দিয়ে তাদের পাশে থাকবে সরকারী উন্নয়ন সংস্থা ‘সিড়ি’। ইতোমধ্যে এ দল গঠনের কাজ শুরু হয়েছে।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments