ডেস্ক রিপোর্ট: মার্কিন আবহাওয়াবিদদের নেয়া প্রাথমিক পরিমাপ অনুসারে প্রথমবারের মতো বিশ্বের গড় উষ্ণতা গত সোমবার (৩ জুলাই) ১৭ ডিগ্রি সেলসিয়াস (৬২.৬ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়েছে। আগের গড় উষ্ণতার রেকর্ড অতিক্রম করায় সোমবার ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম দিন। খবর বাসস।
ইউএস ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) এর সাথে সংযুক্ত একটি সংস্থার মাধ্যমে ৩ জুলাই গ্রহের পৃষ্ঠের বায়ুর গড় দৈনিক তাপমাত্রা ১৭.০১ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এই পরিমাপটি গত বছরের ২৪ জুলাই সেট করা আগের দৈনিক রেকর্ড (১৬.৯২ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে গেছে।
পৃথিবীর গড় বায়ুর তাপমাত্রা বছরের যে কোনো দিন প্রায় ১২ ডিগ্রি সেলসিয়াস এবং মাত্র ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে ওঠানামা করে। ১৯৭৯ থেকে ২০০০ সালের জুলাইয়ের শুরুতে এই গড় উষ্ণতা ছিল ১৬.২ডিগ্রি সেলসিয়াস।
রেকর্ডটি এখনও অন্যান্য পরিমাপের দ্বারা নিশ্চিত করা হয়নি, তবে উত্তর গোলার্ধের গ্রীষ্ম শুরু হওয়ার সাথে সাথে শীঘ্রই এই রেকর্ড ভেঙে যেতে পারে।
গড় বৈশ্বিক তাপমাত্রা সাধারণত জুলাইয়ের শেষ বা আগস্টের শুরু পর্যন্ত বাড়তে থাকে।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments