নজরুল ইসলাম, তালা সাতক্ষীরা: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজার সাথে মিশে আছে বাংলার ঐতিহ্য গৌরব ও সংস্কৃতি। আবহমান কাল ধরে হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ- উদ্দীপনা ও উৎসবমুখোর পরিবেশে নানা উপকরণ ও আনুষ্ঠানিকতার মাধ্যমে এদেশের মানুষ উদযাপন করে আসছে শারদীয় উৎসব। ।তারই ধারাবাহিকতায় এবার সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া সার্বজনীন পূজা মন্দির পর্ষদ কর্তৃক ৮৯তম বর্ষ দুর্গাপূজার আয়োজন করেছে।
শারদীয় দুর্গাপূজা ১৪৩০ এর উদযাপন পরিষদের আহ্বায়ক দিলীপ কুমার অধিকারী এবং সদস্য সচিব মনিশংকর হালদারের নির্দেশনায়, অত্যন্ত নান্দনিক, সুচারুরূপে সাজানো-গোছানো জাঁকজমকপূর্ণ তালা উপজেলাধীন জেঠুয়া গ্রামে দুর্গাপূজা টি অনুষ্ঠিত হচ্ছে।
সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি দিবাশীষ অধিকারীর সরাসরি তত্ত্বাবধানে এক ঝাঁক নবীন উদীয়মান নেতৃত্ব এবং গ্রামবাসীকে সাথে নিয়ে পূজার আনুষ্ঠানিকতাকে একটি উৎসবে রূপ নিয়েছে যেটা অত্যন্ত উপভোগ্য।
সাতক্ষীরা -১ ( তালা-কলারোয়া) আসনের সংসদ এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, জেলা প্রশাসক, সাতক্ষীরা মোঃ হুমায়ুন কবির এবং মন্দিরের জমি দাতা দীর্ঘ দিনের সভাপতি বিদ্যাধর অধিকারী এবং প্রথিতযশা প্রতিমা শিল্পী গৌর পদ পালকে মন্দিরের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
জেঠুয়া পূজা উদযাপন পরিষদের আহবায়ক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলার সহ সভাপতি দিলীপ কুমার অধিকারী;বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তালা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহ-সভাপতি নারায়ণ মজুমদার, সাধারণ সম্পাদক প্রণব ঘোষ বাবলু সহ সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং দুর্গা পূজা যেন সবার মঙ্গল বয়ে নিয়ে আসে এই শুভ কামনা করেছেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে প্রধানমন্ত্রী জননেত্রী কৃষক রত্ন মানবতার মা শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন। মহান ঈশ্বর সকলকে মঙ্গল করুক মানবতার জয় হোক। জয় মা দূর্গার জয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments