জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় উপকার ভোগী নারীদের কেঁচো সার তৈরী বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার
(২২অক্টোবর) সকালে কলারোয়া পৌরসভার হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই কর্মশালার উদ্বোধন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-কলারোয়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, পৌর ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, বিদ্যুৎ ইঞ্জিনিয়ার সোহরাওয়ার্দ্দী হোসেন, প্রমুখ। কর্মশালায় পৌরসভার ২নং ওয়ার্ড তুলসীডাঙ্গা গ্রামের ভার্মি কম্পোস্ট সার তৈরীতে গ্রামীণ নারীরা উপস্থিত ছিলেন। কর্মশালায়-কেচোর সার তৈরী করতে নির্দিষ্ট প্রজাতির কেচো বেছে নেয়ার জন্য তাদের কিছু বৈশিষ্ট্য দেখে নেওয়া আবশ্যক। যেমন-শীত ও গ্রীষ্ম উভয় আবহাওয়াতে বেচে থাকার ক্ষমতা। সব রকম জৈব বস্ত থেকে খাবার গ্রহন করার সামর্থ্য। কেচো যেন রাক্ষুসে প্রকৃতির হয়, অর্থাঃ আহার কার ক্ষমতা থাকতে হবে। অন্যান্য প্রজাতির কেচোর সাথে মিলেমিলে বাস
করা। বৈজ দ্রব্য পাওয়ার সাথে সাথে বা অল্প সময়ের মধ্যে সক্রিয় হয়ে ওঠা এবং সেখান থেকে খাবার সংগ্রহ করা। রোগ প্রতিরোধ করার ক্ষমতা এবং প্রতিক‚ল অবস্থানে নিজেদেরকে মানিয়ে নেওয়া। দ্রতিতার সাথে বংশ বিস্তার এবং শারীরিক বৃদ্ধি ঘটানো। বর্জ্য দিয়ে এই সার তৈরী করা যায়। ভার্মি কম্পোস্টকে মাটির প্রাণ বলা হয়। এখন এই মাটির প্রাণ তৈরীতে উদ্যোগী হয়েছেন কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের নারীরা। গোবর ও মাটি পরে কেচোর খাবার হিসাবে ব্যবহৃত হয়। এছাড়া কর্মশালায় নারীদের কেচো কম্পোস্ট সার তৈরীতে উপকার ও উপকরন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
সব মন্তব্য
No Comments