উজিরপুর(বরিশাল)প্রতিনিধি: উজিরপুরে আকস্মিক মহিলা আওয়ামীলীগের সভাপতির বাসবভনে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ। ৪ ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষনার নির্দেশনা। ২ মে বেলা ১১টায় উজিরপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি খানমের বাসভবনে উপস্থিত হন মন্ত্রী। এ সময় তার সাথে সফরসঙ্গী ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান মনিরুন্নাহার মেরী, গৌরনদী পৌরসভার মেয়র হারিচুর রহমান হারিছ, জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাদ আশিক আব্দুল্লাহ, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। এ সময় রুদ্ধদ্বার বৈঠক শেষে শোলক মহিলা আওয়ামীলীগের সভাপতি কাজী শেলী সুলতানা, সাধারণ সম্পাদক সীমাসহ ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি, হারতা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি রূপালী রানী বৈদ্য, সাধারণ সম্পাদক শিখা সমদ্দারসহ ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি, বামরাইল মহিলা আওয়ামীলীগের সভাপতি শিল্পী বেগম, সাধারণ সম্পাদক বিলকিস বেগমসহ ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি এবং জল্লা মহিলা আওয়ামীলীগের সভাপতি বেলা জয়ধর, সাধারণ সম্পাদক সবিতা রানী বাড়ৈসহ ০৯ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিউটি খানম, সাধারণ সম্পাদক রওশনারা পারভীন স্বাক্ষরিত আংশিক কমিটি ঘোষনা করা হয়। এর পূর্বে উজিরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে দরিদ্র ভ্যানচালক সোহেল ৩০ মার্চ বাজার মসজিদের পাশে একটি অটো ভ্যান রেখে ইফতারী ও নামাজ শেষে ভ্যান না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এই ছবিটি উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক কাউন্সিলর বাবুল সিকদারের মোবাইলে ৩১ মার্চ ভাইরাল হলে বিষয়টি চোখে পড়ে আবুল হাসানাত আব্দুল্লাহর। তিনি ১ মে তারিখে তাদেরকে শেরালস্থ বাসভবনে ডেকে নিয়ে ঐ ভ্যানচালকের হাতে ইফতারি ও রোজার সামগ্রী কেনার জন্য নগদ অর্থ দিয়ে একটি অটোভ্যান ক্রয় করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী একদিন পরেই ওই হতদরিদ্র সোহেল ও তার পরিবারের কাছে উজিরপুর এসে একটি নতুন অটোভ্যান তুলে দেন। বৈঠক শেষে ফেরার পথে উজিরপুর উপজেলা পরিষদের সামনে উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন ও সহকারী কমিশনার (ভূমি) শেখ আলাউল ইসলাম মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান, আবুল হাসানাত আব্দুল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments