এল.আলি:
কলকাতা কৃষ্ণপদ মেমোরিয়াল হলে পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের আয়োজনে পালিত হল রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সম্পাদক চন্দ্রনাথ বসু নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পাঠ্যপুস্তকে মহাপুরুষদের জীবনী অন্তর্ভুক্ত করার দাবি তোলেন। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই দাবিকে মান্যতা দেবেন বলে অনেকের অভিমত। তিনি বলেন, বর্ধমানের ভূমিপুত্র কাজী নজরুল ইসলামের বিদ্রোহ, সাম্য ও সম্প্রীতির বাণী এবং রবীন্দ্রনাথের বিশ্বমানবতার শিক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সময়ের দাবি। নজরুলের কলম শিকল-ভাঙার গান শুনিয়েছে, শোষিত মানুষের পক্ষে দাঁড়িয়েছে, হিন্দু-মুসলিমকে এক সুরে গেঁথেছে। তাঁর সাহিত্যে দেশপ্রেম, জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনার যে দিশা আছে, তা আজকের সমাজেও পথ দেখাতে পারে। রবীন্দ্রনাথের গান ও কবিতা যেমন আত্মশক্তির বিকাশ ঘটায়, তেমনি নজরুলের লেখনী অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে শেখায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি কানন হাঁসদা, কবি আরণ্যক বসু, কবি বরুন চক্রবর্তী, ডঃ আকবর আলি সাহ, অধ্যাপক ডঃ কৃষ্ণেন্দু দে, চেয়ারম্যান ডঃ দীপা দাস ও সভাপতি রঞ্জনা গুহ। খোলা জানালার সদস্যদের সঙ্গে সঙ্গীত শিল্পী উমা সিনহা ও কনিনীকা রায়চৌধুরীর পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করে। শতাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেন। নব্য কবি ও সাহিত্যিকদের উপস্থিতিতে হলজুড়ে ছিল উৎসবের আবহ। কবিতা লেখা প্রতিযোগিতায় নির্বাচিত সেরা দশজনকে সম্মাননা প্রদান করেন রঞ্জনা গুহ, সঙ্গীতা বসু রায় ও শিব শংকর বক্সি। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন সুমিতা পয়ড়্যা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments