বরিশাল অফিস: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশের জনগণের আস্থার প্রতিক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আজকের শিক্ষার্থীদের কে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকের কারনে শুধু নিজের নয় বরং মাদকসেবীর জীবন ভবিষ্যৎ সহ তার পরিবার এবং সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক থেকে দূরে থেকে দেশ গড়ার লক্ষ্যে সকলকে মাদক থেকে দূরে থাকার ও ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশের জন্য নিজেকে উপযোগী করে তুলতে মনযোগ সহকারে লেখা পড়া করার আহবান জানান তিনি।
আজ বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের ২০২ নং চর হিজলতলা কাজেম আলী সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আরও মনযোগী হতে হবে। যারা নিজেদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করেছে, তারা দুই ক্ষেত্রেই ভালো করেছে। খেলাধুলা করলে মনমানসিকতা বড় হয় ও তারা কখনো ভুল পথে পা বাড়ায় না। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করে নিজেদের শরীর স্বাস্থ্য ঠিক রেখে ভবিষ্যতে দেশকে উন্নত দেশ গড়ার লক্ষ্যে নিজেদেরকে তৈরী করাতে হবে।
তিনি আরো বলেন,সরকার শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে চায়। এ লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট চালু করেছে সরকার। এ দুই টুর্নামেন্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবলে উৎসাহিত করছে।
এসময় শিক্ষার্থী সহ স্থানীয়রা পানি সম্পদ প্রতিমন্ত্রী'র কাছে একটি শহিদ মিনার স্থাপন করে দেবার দাবী জানালে তিনি স্থান নির্ধারন করে কোদাল দিয়ে মাটিতে কেটে শুভ সূচনা করেন এবং আগামী কিছু দিনের মধ্যে একটি শহিদ মিনার নির্মান করে দেবার জন্য তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন। ৮ নং চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম জাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস,সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম ইটালি শহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু।
স্টাফ রিপোর্টার: জলবায়ু অভিযোজন, কৃষি ও টেকসই উন্নয়নে নারীর নেতৃত্ব, স্থানীয় জ্ঞান, অবৈতনিক সেবামূলক কাজ ও অর্থনৈতিক অবদানের যথাযথ স্বীকৃতির আহ্বান জানিয়েছেন বক্তারা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজ ...
স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি জানিয়েছেন, ঢাকার পাশের ও দক্ষিণাঞ্চলসহ দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার ১৬ জুন সচিবালয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশে গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ আর ‘নেই’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সব পক্ষকে ‘প্রতিশোধের মানসিকতা’ বদলে দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জান ...
স্টাফ রিপোর্টার: জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ...
সব মন্তব্য
No Comments