কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পোকা মারার কীটনাশক ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) খেয়ে মোসা.তানিয়া আক্তার (১৮) নামের এক এইচ এস সি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত তানিয়া উপজেলার ধুলাসার আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এইচ এস সি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। সে ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের মো. মাহাতাব চৌকিদারের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সে নিজ ঘরে রাখা কীটনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। এর পর তাকে বেলা ১১টার দিকে আশংকাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে পৌনে ১২টার দিকে চিকিৎসাধীণ অবস্থায় তার মুত্যু হয়। তবে কি কারনে এই শিক্ষার্থী আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।
কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জে এইচ খান লেলিন বলেন, নিহত শিক্ষার্থী এক ধরনের পোকা নিধন ও ঘাস ধ্বংস করার ট্যাবলেট সেবন করেছেন বলে পরিবারের সদস্যরা তাদের জানিয়েছেন। এ ট্যাবলেট মানবদেহে প্রবেশ করলে কিডনি ও রক্তনালী ক্ষতিগ্রস্থ্য হয়ে মানুষ মারা যায় বলে তিনি সাংবাদিকদের জানান।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
সব মন্তব্য
No Comments