রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামে মিজানুর রহমান বাবুলের বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের আরও তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন পাশর্^বর্তী স্বরূপকাঠি উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের সোহাগ বেপারী (৩৫), উত্তর-পশ্চিম সোহাগদল গ্রামের নাসির মাঝী (৪০) ও বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের মীর লিটন ওরফে আলামিন (৫০)। সোমবার (২ জুন) দিবাগত গভীর রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে র্যাব-১০’র সহায়তায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (৪ জুন) সকালে তাদের বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে একই ডাকাতির ঘটনায় ৫ মে রাতে বরিশালের গড়িয়ারপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতের র্যাব -৮'র সহায়তায় থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে পরিচালিত থানা পুলিশের বিশেষ অভিযানে বরগুনার শিয়ালিয়া এলাকার সেলিম (৫২),বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের বাদশা (৫০) ও সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামের ডালিম (৪৮)কে গ্রেফতার করা হয়। ৬ মে তাদের বরিশালে জেলহাজতে পাঠানো হয়। মাত্র কয়েকদিনের ব্যবধানে দুর্ধর্ষ ৬ ডাকাত গ্রেফতার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। প্রসঙ্গত, গত ২১ এপ্রিল দিবাগত রাত দুইটা-আড়াইটার দিকে একদল ডাকাত উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ বাইশারী গ্রামের দফাদার বাড়িতে হানা দিয়ে মিজানুর রহমান বাবুলের (বাবুল দফাদার) বসত বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ও রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে । এসময় তারা প্রথমে অস্ত্রের মুখে বাবুল দফাদারের মুখ ও হাত-পা বেধে ফেলে তাকে মারধর করে। পরে ৭/৮ জনের সশস্ত্র ডাকাত দল পাশের রুমে থাকা পুত্র বধু নুসরাত ও তার এক বছর বয়সী মেয়ে সামিয়ার গলায় ধারলো অস্ত্র ধরে ভয়ভীতি দেখিয়ে ষ্টীলের আলমিরা ও ওয়ারড্রপ,কাঠের ওয়াল শোকেস ও কয়েকটি ট্র্যাঙ্ক ভেঙ্গে নগদ প্রায় দুই লক্ষাধিক টাকা,২০/২১ ভরি স্বর্নালঙ্কার ও দুইটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়। ২২ এপ্রিল বিকালে মিজানুর রহমান বাবুল বাদী হয়ে এলাকার শহিদুল ইসলাম মানিক (৫০) ও কালু (৩০) নামের দুইজনকে সুনির্দিষ্ট ও ৫/৭ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় ডাকাতি মামলা দায়ের করেন। পুলিশ ওইদিনই ( ২২ এপ্রিল) শহিদুল ইসলাম মানিককে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার থেকে গ্রেফতার করে পরের দিন (২৩ এপ্রিল) সকালে বরিশালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
রাহাদ সুমন,বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর ও সোনার বাংলা বাজার এলাকার মধ্যবর্তীস্থানে যাত্রীবাহি হানিফ ও বাউফল পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বৃষ্টি ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার (১০ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার ...
মাজেদুল হক মিন্টু, (যশোর) শার্শা: আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নি ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।জানাযায় ভুক্তভোগী মোছাঃ স ...
সব মন্তব্য
No Comments