স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের যে কোন গুজব অপপ্রচার ঠেকাতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের উপকমিটির ২২তম সভায় সদস্যরা একথা ব্যক্ত করেন।
সভায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. হোসেন মনসুরের সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব, দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুরের সঞ্চালনায় উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স সফলভাবে আয়োজিত ১১টি উপ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত কমিটির সদস্যরা, বিএনপি-জামায়াত শাসন আমলে দেশের বিদ্যুত পরিস্থিতির বেহাল দশা, দূর্নীতিতে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়াসহ হওয়া ভবনের নামে প্যারালাল প্রশাসন গঠনের মাধ্যমে দেশকে ধ্বংসের ধারপ্রাস্তে ঠেলে দেয়ার ইতিহাস গুলো দেশের তরুণ সমাজের মাঝে তুলে ধরার কথা ব্যক্ত করেন।
সভায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, আগামী ১০ ডিসেম্বরকে টার্গেট করে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টা চালাতে পারে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বিএনপি-জামায়াতের সব অপচেষ্টা কঠোর ভাবে মোকাবেলা করা হবে।
তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে দেশে রেখে নানান গুজব অপপ্রচার ছড়াতে চাইবে বিএনপি-জমায়াত। এদের যে কোন গুজব অপপ্রচার ঠেকাতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীরা।
চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স সফল ভাবে শেষ করতে কাজ করায় সকল সদস্যদের ধন্যবাদ জানানো হয়। আন্তর্জাতিক কনফারেন্সের সংবাদ দেশে বিদেশে ব্যাপক প্রচার করায় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিবাচক সংবাদগুলো আরো বেশি বেশি প্রচারের আহবান জানান বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments