মাহমুদুর রহমান (তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
“আগামী সেপ্টেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এছাড়া আগামী ২০২৪ সালের জুন মাসে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেল চলাচল করার উপযোগী করতে পারবো। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত রেলের ট্রায়াল রান করতে পারবে। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত কাজের অগ্রগতি সন্তোষজনক। সকল ব্রিজ হয়ে গেছে। ছোটখাটো কিছু কাজ রয়েছে। প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন মাসের মধ্যে সকল কাজ সম্পন্ন করব। ঢাকা থেকে যশোর পর্যন্ত রেল চালু হলে অনেক রাস্তা কমবে। সময় বাঁচবে। যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। পরবর্তীতে ভাঙ্গা থেকে পায়রা বন্দর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে”। রেলমন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন এমপি শনিবার দুপুর ১২ টার দিকে ভাঙ্গা উপজেলার বগাইল এলাকায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ভাঙ্গা- যশোর সেকশনে রেললাইন স্থাপন কাজের উদ্বোধন কালে এই কথাগুলো বলেন।
তিনি আরো বলেন একটি বৈরী সময়ে আমরা এ প্রকল্পের কাজ করছি। একদিকে কোভিড ,অন্যদিকে রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে একটি বৈরী পরিবেশের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের গুরুত্ব বুঝতে পেরে আলাদা রেলপথ মন্ত্রণালয় করেছেন। তিনি আরো বলেন, যে দেশ যত উন্নত, সে দেশে রেল তত উন্নত। আমাদের সরকার যোগাযোগের উন্নয়ন ও জনগনের জীবনমান উন্নয়নের জন্য কাজ করছে।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রকল্পের কাজে নিয়োজিত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান ,ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম প্রমুখ।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments