মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: জেলার কেন্দুয়া উপজেলার দুল্লী এলাকার মরা বিল নামক স্থান থেকে নুরুজ্জামাল ওরফে জামাল (৪০) নামের এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে ১১ নম্বর চিরাং ইউনিয়নের আদমপুর–দুল্লী সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জামাল উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের মৃত মগল চান মিয়ার ছেলে। তাঁর চাচা মো. মুকুল মিয়া লাশটি শনাক্ত করেন।
লাশ উদ্ধারের সময় নেত্রকোণা জেলার সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া–আটপাড়া সার্কেল) মো. গোলাম মোস্তফা, কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান, পিবিআই ও সিআইডির সদস্যরা উপস্থিত ছিলেন।
ওসি মিজানুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পিবিআই ও সিআইডি টিমও ঘটনাস্থলে যোগ দেয়। সবার উপস্থিতিতে সকাল ৯টার দিকে বিল থেকে জামালের লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তাঁর সিএনজি গাড়িটি ঘটনাস্থলের কাছেই পাওয়া গেছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলেই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে লাশ থানায় আনা হয় এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments