জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ৬ষ্ঠ সমাবর্তনে 'শরফুদ্দিন স্বর্ণপদক' প্রাপ্ত চাঁদপুরের দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জাবিতে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ।
গত মঙ্গলবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
স্বর্ণপদক প্রাপ্ত দুই শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪০ ব্যাচের শিক্ষার্থী ঊর্মি দাশ এবং পরিসংখ্যান বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী খায়রুল ইসলাম।
ঊর্মি দাশ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন এবং খায়রুল ইসলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
স্বর্ণপদক প্রাপ্ত ঊর্মি দাস বলেন, 'আমি চাঁদপুরের সন্তান। চাঁদপুর জেলা সমিতি যে আমাকে সংবর্ধনা দিয়েছে এটা খুবই আনন্দের। এরকম কাজগুলো ভবিষ্যতে চাঁদপুরের শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে। আর সর্বোপরি সংবর্ধনা পেয়ে আমি খুবই আনন্দিত।'
স্বর্ণপদক প্রাপ্ত খায়রুল ইসলাম বলেন, 'আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদক পাবো। চাঁদপুরের শিক্ষার্থীরা আমাকে যে সংবর্ধনা দিয়েছে তা পেয়ে আমি খুবই আনন্দিত।'
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক নিগার সুলতানা বলেন, 'শিক্ষার্থী হিসেবে আমাদের প্রথম কাজ পড়াশুনা করা। তারপর অন্যান্য কাজ। জেলা সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে পারে এবং বিপদে-আপদে একে অন্যকে সাহায্য করতে পারে। চাঁদপুরের দুই কৃতি সন্তান স্বর্ণপদক পেয়েছে। আমরা তাদের নিয়ে গর্ববোধ করি। আশা করি ভবিষ্যতে চাঁদপুরের আরোও বেশি শিক্ষার্থী স্বর্ণপদক পাবে।'
সংগঠনটির সভাপতি ফরিদ আহমেদ জয় বলেন, 'আমাদের চাঁদপুরের ২ জন স্বর্ণপদক প্রাপ্তদের সংবর্ধনা দিতে পেরে আমরা আনন্দিত।আশাকরি সংবর্ধনা অনুষ্ঠান থেকে আমাদের বর্তমান শিক্ষার্থীরা অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাবে।'
সংগঠনটির সাধারণ সম্পাদক তানবীর ইসলাম নিশাত বলেন, 'স্বর্ণপদক প্রাপ্ত দুইজন আমাদের চাঁদপুরের গর্ব। আমরা তাদের নিয়ে গর্ববোধ করি। তাদের এ সাফল্য আমাদের চাঁদপুরের শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে।'
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মেসবাহউদ্দিন সরকার এবং একই ইনস্টিটিউটের অধ্যাপক ফজলুল করিম পাটোয়ারী।
অনুষ্ঠান শেষে চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার কারণে আজ সোমবার, ১৩ জুলাই অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার, ১২ জুলাই রাতে বিশ্ববি ...
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
সব মন্তব্য
No Comments