বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে Loss Recovery Plan অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের শীতকালীন ছুটি এবং ২০২৫ সালের গ্রীষ্মকালীন ছুটি আংশিক পরিবর্তন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম শনিবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানিয়েছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৪ সালের শীতকালীন ছুটি আগামী ৮-২২ ডিসেম্বরের পরিবর্তে ৮-১৯ ডিসেম্বর এবং ২০২৫ সালের গ্রীষ্মকালীন ছুটি আাগামী ১-২৬ জুন-এর পরিবর্তে ১-১২ জুন নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত শুধু ২০২৪ সালের শীতকালীন ছুটি এবং ২০২৫ সালের গ্রীষ্মকালীন ছুটির ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments