স্টাফ রিপোটার: আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র বিশেষ প্রকাশনা ‘কন্ঠস্বর’ এর মোড়ক উন্মোচন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি।
শনিবার (৩০ মার্চ) সকালে নারী দিবস উপলক্ষে ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে মোড়ক উম্মোচন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহি উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলি।
সাবেক সহ-সভাপতি মাহমুদা চৌধূরী ও ডেইলি অবজারভারের বিশেষ প্রতিনিধি শাহনাজ বেগমকে বিশেষ সন্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত প্রেসক্লাবের সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বিদেশে রয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রতিবছর নারী দিবস পালন করে, এটা ভালো দিক। আমি এর আগেও এসেছি। নারীরা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
তিনি বলেন, নারী সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য তারা ডিআরইউ তথ্য মন্ত্রণালয়ের সাথে একটা ভালো যোগাযোগ রাখতে পারে। নারী সাংবাদিকের নিরাপত্তা শুধু কর্মস্থলেই নয়, তার পরিবার, সমাজেও নিশ্চিত করতে হবে। আর কর্মস্থলে তাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রতিষ্ঠান থেকে আমাদের নিয়ে আলোচনায় বসলে আমরা ব্যবস্থা নিতে পারি। সরকার যে সারাদেশে পেনশন স্কিম করেছে, নারী সাংবাদিকরাও একটা সময়ে ওই স্কিমের আওতায় আসতে পারে। আর এ বিষয়ে আপনাদেরকেই এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, মেয়েদের অধিকার নিশ্চিত এবং সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ পদে মহিলাদের সুযোগ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকার নারী বান্ধব, নারীদের জন্য অনেকগুলো প্রকল্প নিয়েছে। লিঙ্গ সমতার জন্য বাজেটে বরাদ্দ রয়েছে।
ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি নারী ও পুরষ সদস্যদের মধ্যে ভেদাভেদ করে না। নারীদের অগ্রযাত্রায় আমরা সহযোগী হতে চাই। ডিআরইউ নারীদের সম্মান করে। এখানে পুরষ ও নারীদের সমঅধিকার রয়েছে।
অনুষ্ঠানে ডিআরইউ’র যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো: জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক মো: মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ও কল্যাণ সম্পাদক মো: তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য মো: হাবিবুর রহমান (হাবিব রহমান), রফিক মৃধা, ও মো: শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া ডিআরইউ’র সাবেক সভাপতি এম. শফিকুল করিমসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নারী দিবস উপলক্ষে স্কয়ার টয়লেট্রিজ লি. এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড টি-শার্ট ও গিফট স্পন্সর করে।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments