স্টাফ রিপোর্টার: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কোনো হজ এজেন্সির অবহেলা ও দায়িত্বহীনতাকে বরদাস্ত করা হবে না।
আজ সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা একথা জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, অনলাইন প্লাটফর্মে বাড়িভাড়া দাখিলের অনুরোধ অনুমোদন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট হজযাত্রীদের সৌদি গমনের ক্ষেত্রে আশঙ্কা থাকে। হজযাত্রীদের প্রতি কিছু হজ এজেন্সির দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমের ১০ হাজার ৪৮৭ হজযাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। তিনি আরো বলেন, কোনো এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজযাত্রী যদি হজ করতে না পারে, সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এর দায় কোনোভাবেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না।
ড. খালিদ বলেন, এ বছর সরকারি মাধ্যমে নিবন্ধিত ৫ হাজার ২০০ জন হজযাত্রীর জন্য সকল ধরনের আনুষ্ঠানিকতা অনেক আগেই সম্পন্ন করা হয়েছে। এখন তাদের ভিসার কার্যক্রম চলমান রয়েছে এবং অল্প কিছুদিনের মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে।
ড. খালিদ আরো বলেন, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন প্লাটফর্মে বাড়িভাড়া ও পরিবহন চুক্তি করার জন্য হজ অফিস, জেদ্দা ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে হজ এজেন্সিগুলোকে মোট ০৮টি পত্র ও অসংখ্যবার ক্ষুদে বার্তা দেওয়া হয়েছে। অনলাইনে জুম প্লাটফর্মে বেশকিছু সভা করা হয়েছে। এছাড়া, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় প্রতিদিনই এ সংক্রান্ত নানা তাগিদ দেওয়া হচ্ছে। তিনি হজ এজেন্সিগুলোকে সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে সকল কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানান।
উল্লেখ্য, বাংলাদেশ হতে এ বছর সরকারি মাধ্যমে ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী হজ পালন করবে। আগামী ২৯ এপ্রিল হতে হজ ফ্লাইট শুরু হবে এবং হজ শেষে ১০ জুন থেকে ফিরতি ফ্লাইটে হজযাত্রীরা দেশে ফিরতে শুরু করবে।
এ সময় ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মোঃ মঞ্জুরুল হক ও ধর্ম সচিবের একান্ত সচিব মোঃ কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments