সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলায় মো. রাসেল মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টা দিকে উপজেলার কাজীরপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছেন মেলান্দহ থানা পুলিশ।
নিহত রাসেল মিয়া তিনি ঐ এলাকার আবুল হোসেনের ছেলে। স্থানীয় পুলিশ বলছেন, নিহত রাসেল মিয়া তিনি মাদকসেবী ছিলেন রাতে নিজ ঘরে আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,'নিহত রাসেল তিনি মাদকসেবন করতো দীর্ঘদিন ধরে। পরে পরিবারের সদস্যরা মাদক নিরাময় কেন্দ্রে তাকে দিয়েছিল। কিছুদিন আগে মাদক নিরাময় কেন্দ্র থেকে বাড়িতে আনা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ সকালে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে।
এবিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন,'নিজ ঘরে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছিল। ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে। নিহত যুবক মাদক সেবন করত বলে জানা গেছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments