বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, নিরাপদ ও কীটনাশকমুক্ত খাদ্য উৎপাদন এবং কৃষকদের টেকসই কৃষি ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে লুমিনাস গ্রুপের উদ্যোগে টেকসই কৃষি ও কৃষক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) বিকেল ২টা ৩০ মিনিটে রাণীশংকৈল কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক কৃষক, কৃষি উদ্যোক্তা ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ডিপো স্বত্বাধিকারী সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, রাকিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লুমিনাস গ্রুপের ডাইরেক্টর,ট্রেনিং ডেভেলপমেন্ট সারোয়ার হোসেন, লুমিনাস গ্রুপের ডাইরেক্ট আর. এম. রাসেল এবং রুহুল আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোকলেছুর রহমান,সাবেক প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব সহ কোম্পানির বিভিন্ন প্রতিনিধি ও স্থানীয় কয়েকশত কৃষক।
সম্মেলনে কৃষি বিষয়ক মূল আলোচনা করেন মিরাকেল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডাইরেক্টর ও কৃষিবিদ মো. মনিরুল ইসলাম মুনেম। তিনি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, সুষম সার প্রয়োগ, রোগ-পোকা দমন, মাটির স্বাস্থ্য সংরক্ষণ এবং নিরাপদ ফসল উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় লুমিনাস গ্রুপের ডাইরেক্টর মো. আর. এম. রাসেল কৃষকদের উদ্দেশ্যে কীটনাশকের যথাযথ ও নিরাপদ ব্যবহার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম), জৈব ও পরিবেশবান্ধব পদ্ধতির মাধ্যমে কীটনাশকের ব্যবহার কমিয়ে কীভাবে নিরাপদ ও কীটনাশকমুক্ত ফসল উৎপাদন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, সচেতনতা, সঠিক পরামর্শ এবং আধুনিক প্রযুক্তির সমন্বিত প্রয়োগের মাধ্যমে বিষমুক্ত ও স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন সম্ভব।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানভিত্তিক চাষাবাদ এবং কৃষকদের নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন কৃষকদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করার পাশাপাশি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্মেলনে লুমিনাস গ্রুপের বিভিন্ন কৃষি উপকরণ, বালাইনাশক ও ফসল সুরক্ষা প্রযুক্তি সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়। পাশাপাশি কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কৃষিবিদ ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments