রাজশাহী অফিস: নিয়মিত সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েই প্রগতিশীল ভবিষ্যৎ প্রজন্ম বিনির্মাণ সম্ভব বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তিনি বলেছেন, যে প্রজন্ম মৌলবাদকে পায়ে ঠেলে বর্তমান বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, শেখ হাসিনার উন্নত বাংলাদেশে রুপান্তরিত করবে।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ মন্তব্য করে আসাদুজ্জামান আসাদ বলেন, শিশুরাই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। তারাই আগামী দিনের বিশ্বের চালিকা শক্তি। আজকের শিশুরা আগামী দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত বড় মানুষ হবে। এই শিশুদের নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। আমাদের চিন্তা করতে হবে, তাদেরকে কিভাবে গড়ে তুললে দেশের উন্নয়ন হবে।
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ। আজকের শিশুদের আগামী দিনের বঙ্গবন্ধু হিসেবে গড়ে উঠতে হবে। যেন দেশপ্রেমিক হয়, দেশের প্রতি চেতনা ও মমতা থাকে সেই হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিশুদের খেলাধুলা, শরীরচর্চা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, শিক্ষকদের কথা মান্য করা, অভিভাবকদের কথা মান্য করা এবং প্রতিটি শিশুকে নিয়ম মেনে চলা শেখাতে হবে। গুরুজনদের শ্রদ্ধা করতে শেখাতে হবে। সবাইকেই উন্নত মানবিক গুণাবলি সম্পন্ন হতে হবে।
জেলা আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আছে। সেই আদর্শ নিয়েই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। এই বাংলাদেশ বিনির্মানের জন্যই আজকের শিশুদের গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও কাকনহাট পৌর মেয়র আতাউররহমান, সাবেক সংসদ সদস্য ( বাঘা-চারঘাট) রায়হানুল হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বদরুজ্জামান রবু মিয়া, সাবেক ছাত্রনেতা মিরাজুল ইসলাম, ছাত্রনেতা কামরান ইয়ামিন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা এমদাদ মাস্টার, জেলা কৃষকলীগের সভাপতি তাজবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সিরাতুন শাহীন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, জেলা যুবলীগের প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
পিরোজপুর অফিস :: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) পিরোজপুর জেলা নির্বাহী কমিটির (২০২৬-২০২৮ টার্ম) নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের পর গঠিত কমিটি গত ৮ জুন আইডিইবি কেন্দ্রীয় ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা আব্দুল হক (৫০) খুন এর ঘটনায় মামলার প্রধান আসামী প্রবাসী ভাতিজা আব্দুস সালাম (৩৯) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ টিম। তিনি ল ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। তারা সম্পর্কে আপন দুই ভাই। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ভাটিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিষ্পাপ দুই শিশুর এমন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী মাহিন্দ্রা ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বুধবার ...
সব মন্তব্য
No Comments