উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ৭৫০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী মো.সাইদ ফকির(২১) ও তার সহযোগী মো.ওয়াসিকুর রহমান (নিরু) (২৩) গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০ টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের বামরাইল বাজারে অবস্থান কালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, পূর্ব বামরাইল মাসুম ফকিরের বসত ঘরের দক্ষিণ পাশে কাঁচা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়, বিক্রয় চলছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃদের কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সূত্রমতে, সাইদ ও নিরু মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে বিভিন্ন এলাকার মাদক সেবীদের কাছে মাদক বিক্রি করে আসছিলেন। এলাকার উঠতি কিশোর বয়সী যুবকদের মাদকাসক্ত করে দেশকে ধ্বংসের দিকে ধাবিত করে চলছে। গ্রেফতারকৃত মো.সাইদ ফকির উজিরপুর পূর্ব বামরাইল গ্রামের ২ নং ওয়ার্ডের আজাহার ফকিরের ছেলে ও তার সহযোগী ওয়াসিকুর রহমান (নিরু) আটিপাড়া গ্রামের ৬ নং ওয়ার্ডের জাহাঙ্গীর সরদারের ছেলে। মডেল থানার পুলিশ সদস্য এস আই জসিম উদ্দিন জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments