ডেস্ক রিপোর্ট: পবিত্র আশুরা পৃথিবীর ইতিহাসে এক বেদনা বিধুর ঘটনা। হিজরী ৬১ সালের ১০ মহররম মানব ইতিহাসে অত্যন্ত শোকাবহ একটি দিন। ঘটনাবহুল এই দিনে ঐতিহাসিক কারবালার মাঠে মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর প্রানপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সহচরসহ বিশ্বাস ঘাতক ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। অত্যন্ত শোকাতুর এই দিনে হযরত ইমান হোসাইন (রাঃ) এবং কারবালার প্রান্তরে শাহাদাত বরণকারী প্রত্যেকের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপণ করছি।
পবিত্র আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা যোগায়। ত্যাগ ও শোকের মহিমায় আশুরা আমাদের প্রতিবাদের সাহস যোগায়। আশুরা আমাদের উদ্বুদ্ধ করে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সর্বাত্তক সংগ্রাম করতে। ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে কারবালার ত্যাগ সমুজ্জল হয়ে আছে।
পবিত্র ইসলাম হচ্ছে শান্তি ও সম্প্রীতির ধর্ম। ইসলামের সুমহান আদর্শে হানাহানি, হিংসা, বিদ্বেষ বা বিভেদের কোন স্থান নেই। শোকাবহ এই দিনে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ নতুন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হতে আহবান জানাচ্ছি।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments