ডেস্ক রিপোর্ট: জমি পেলেও তার কাগজ হাতে পাননি। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও লাভ হয়নি। শেষ পর্যন্ত প্রতিবাদের জন্য অভিনব এক পথ বেছে নিলেন মহারাষ্ট্রের কৃষক সুনীল যাদব। মাটিতে পুঁতে দিলেন শরীর। মাটির ওপরে থাকল শুধুই মাথা। প্রতিবাদের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল।
সুনীল যাদব ভারতের মহারাষ্ট্র প্রদেশের জালনা জেলার বাসিন্দা। মহারাষ্ট্র সরকারের একটি প্রকল্পের আওতায় ২০১৯ সালে তাকে জমি দেয়া হয়েছিল। জমি বুঝে পেলেও কাগজ হাতে পাননি। প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও লাভ হয়নি। শেষ পর্যন্ত প্রতিবাদের জন্য অভিনব পথ নিয়েছেন তিনি।
ওই কৃষকের কথায়, ‘২০১৯ সালে দাদাসাহেব গায়কোয়াড় প্রকল্পের অধীনে আমায় দু’একর জমি দেয়া হয়েছিল। কিন্তু এখনও জমির কাগজ পাইনি। তাই নিজেকে কবর দিয়েছি আমি।’
জমির কাগজ হাতে না পাওয়া পর্যন্ত প্রতিবাদ বন্ধ করবেন না বলে জানিয়েছেন সুনীল।
তবে সুনীলই প্রথম নন, ভিন্নধর্মী এই প্রতিবাদ আগেও অনেকে করেছেন। ২০১৯ সালের নভেম্বরে রাজধানী নয়াদিল্লিতে মোদি সরকারের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছিলেন লাখ লাখ কৃষক। সেই সময় সরকারের ওই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা রক্তদান কর্মসূচির আয়োজনও করেছিলেন। পরে সেই আইন প্রত্যাহার করে মোদি সরকার।
এর আগে কেরালায় ভাঙাচোড়া রাস্তার কারণেও অভিনব প্রতিবাদ করেছিলেন এক ব্যক্তি। তিনি গর্তে জমা পানি দিয়ে গোসল করেন। তাতে কাপড় পরিষ্কার করেন তিনি। সেই ছবিও ভাইরাল হয়েছিল।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments