সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ "সুস্থ দেহ সুস্থ মন সুন্দর জীবন" এমন ভাবনা থেকেই জামালপুর ফৌজদারি মোড়ে শরীরচর্চা করতে করতে ২০১৮ সালে যাত্রা শুরু করেছিল"সুস্থ জামালপুর অভিযান"। ১ ডিসেম্বর ছিল সংগঠনটির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে ৩ ডিসেম্বর (শুক্রবার) জামালপুর ফৌজদারী মোড়ে ব্যায়াম চত্ত্বরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে সুস্থ জামালপুর অভিযানের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।
সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচী উদ্বোধন করেন ভাষা সংগ্রমী ও মুক্তিযুদ্ধের সংগঠক কয়েছ উদ্দিন আহমেদ।
সুস্থ জামালপুর অভিযানের আহ্বায়ক দীপক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস বলেন,আমরা ঢাকাতে ধানমন্ডি,রমনা পার্কে বিভিন্ন স্থানে দেখেছি ভোরে কিছু লোক জমায়েত হয়ে ব্যায়াম করে। জামালপুরে এ ধরনের ব্যয়ামের প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা ছিল। আপনাদের অনেক ধন্যবাদ জামালপুরে আপনারা এমন একটি ব্যায়ামের জমায়েত তৈরি করতে পেরেছেন। আমি যতদিন জামালপুরে থাকব ততদিন আপনাদের পাশে আছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম,গৌতম সিংহ সাহা,প্রভাষক ইকবাল হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সন্তোষ রাজভর।
বক্তব্যের মাঝে মাঝে দেশ ও বিজয়ের গান,আবৃত্তি পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী,জামালপুর জেলা সংসদ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments