ডেস্ক রিপোর্ট: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বিবিসি বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাডজোর রাশিয়ায় ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের ওয়েবসাইটটির অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে বলেছেন, আমি মনে করি এটি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের তথ্য যুদ্ধের প্রতিশোধমূলক পদক্ষেপের সূচনা। এ ছাড়া বিবিসির রুশ ভাষার ওয়েবসাইটও বন্ধ করা হয়েছে।
বিবিসি একটি ভিডিও পোস্ট করে যাতে রাশিয়ানদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা কীভাবে অ্যাপ ও ভিপিএনের মাধ্যমে বিবিসির খবর দেখতে ও পড়তে পারবেন। ভিডিওতে বলা হয়েছে, আমরা রাশিয়া এবং বিশ্বকে ঘটনাগুলো দেখাতে থাকব।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments