চট্টগ্রাম অফিস: ইন্দোনেশিয়া থেকে ৬৪ হাজার ৭৭০ মেট্রিক টন কয়লা নিয়ে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী সমুদ্রবন্দরে ভিড়েছে এমবিজিসিএল প্রদীপ নামের ইন্দোনেশিয়ার একটি জাহাজ।খবর প্রিয় বাংলাদেশ
বুধবার (১৪ জুন) বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে জাহাজটি মাতারবাড়ী কয়লাবিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভিড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা আতাউল হাকিম সিদ্দিক।
তিনি বলেন, আজ বেলা ১১টায় মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের জেটিতে প্রচুর পরিমাণ ইন্দোনেশিয়ার বাষ্পীয় কয়লা নিয়ে আসে এই জাহাজ।
এটি এই বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা কয়লার চতুর্থ জাহাজ। জাপানের সহযোগিতায় মাতারবাড়ীতে গড়ে ওঠা ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের জন্য এর আগে একই কোম্পানি ইন্দোনেশিয়া থেকে তিনটি জাহাজের প্রতিটিতে প্রায় ৬৫ হাজার মেট্রিক টন কয়লা আমদানি করেছিল।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments