কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় শাপলা কাব এবং প্রেসিডেন্টস স্কাউটস এ্যাওয়ার্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে লিখিত পরীক্ষার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। পরে মৌখিক এবং ব্যাবহারিক মূল্যায়ন’র মাধ্যমে পরীক্ষা সম্পন্ন হয়। শাপলা কাব এওয়ার্ড ২০ জন এবং প্রেসিডেন্টস স্কাউটস এ্যাওয়ার্ড পরীক্ষায় ৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এসব শিক্ষার্থীদের মঝে বিতরণ করা হয় মাস্ক। এ সময় উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক মো.নূরুল হক, কমিশনার মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মা মা নৈ সদস্য মোয়াজ্জেম হোসেন এবং পরীক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্কাউটস কলাপাড়া উপজেলা সাধারণ সম্পাদক মো.নূরুল হক জানান, প্রতি বছরের ন্যায় উপজেলা থেকে শাপলা কাব এবং প্রেসিডেন্টস স্কাউটস এওয়ার্ড পরীক্ষায় মোট ২৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments