বিশেষ প্রতিনিধি: গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগষ্ট) সন্ধ্যায় মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটেছে।
এরআগে বিকেলে চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকারপাট থেকে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে লাইভ করছিলেন তিনি।
নিহত মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ভাটিপাড়া গ্রামে। তাঁকে হত্যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, তুহিন গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায় বসবাস করে সাংবাদিকতা করতেন। পূর্বশত্রুতার জের ধরে ৬-৭ জন ধারারো অস্ত্র দিয়ে বৃহস্পতিবার রাতে ধাওয়া করে। এ সময় তিনি দৌঁড়ে চান্দনা চৌরাস্তার ঈদগাঁ মার্কেটের খায়রুরের চায়ের দোকানে আশ্রয় নেন। পরে সন্ত্রাসীরা তাকে দোকানে এলােপাথালি কোপাতে থাকে। এক পর্যায় মৃত্যু হলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুরিশ এসে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছেন্
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments