মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিকল্পিত বনায়নের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালকের সার্বিক দিক-নির্দেশনায় আজ ১৩ আগস্ট ২০২৫ তারিখে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৫ নামে কর্মসূচি পালন করা হয়। উপজেলার আনসার ও ভিডিপি অফিসের চত্বরসহ উক্ত বাহিনীর উপজেলার বিভিন্ন স্থানে থাকা জমিতে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ,ভেষজ ও পরিবেশের সৌন্দর্য বর্ধণকারী কৃষ্ণচূড়ার গাছসহ মোট ১৬০টি বৃক্ষরোপণ করা হয়।
উক্ত বৃক্ষরোপণ অভিযান কর্মসূচিতে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ সাহেরা খাতুন, উপজেলা প্রশিক্ষক মোঃ হারুন অর রশীদ, আনসার ও ভিডিপি ঠাকুরগাঁও অফিসের বৃক্ষরোপণ অভিযান জেলা কমিটির পক্ষ থেকে পীরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি অফিসের উপজেলা প্রশিক্ষক মোঃ শফি মাহমুদ, রাতোর ইউনিয়ন লিডার মোঃ আব্দুর রশিদ'সহ উপজেলার সকল ভাতা ভোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।
আনসার ও ভিডিপি বাহিনী'র মহাপরিচালকের সু-নির্দেশনায় প্রতিবছরের মতো সফল বৃক্ষরোপণ অভিযান পালন করে উপজেলা প্রশিক্ষক মোঃ হারুন অর রশীদ বলেন, রাণীশংকৈল আনসার ও ভিডিপি বাহিনী রাণীশংকৈল উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিবছর বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তার সফলতাও তারা পেয়েছেন। এই বছর বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে আরো বেশি সফলতা পাওয়ার আশা রাখেন বলে তিনি উল্লেখ করেন।
পরিবেশ রক্ষা, জীব-বৈচিত্র সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ২০২৫ সালের বৃক্ষরোপণ মৌসুমে রাণীশংকৈল উপজেলায় ১০,০০০(দশ হাজার ) বিভিন্ন রকমের বৃক্ষ রোপণের কথা উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাফিউল মাজলুবিন রহমান বলেন, বৃক্ষরোপণ অভিযান পরিবেশগত কার্যক্রমের পাশাপাশি এটি এক মহৎ আন্দোলন। আগামী প্রজন্মের জন্য পরিকল্পিত বনায়নের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে রাণীশংকৈল উপজেলা প্রশাসন সর্বদা সব রকমের সহযোগিতা করে যাচ্ছেন বলে তিনি জানান। ব্যক্তিগত উদ্যোগে সবাইকে প্রতিবছর একটি করে হলেও ফলজ, বনজ ও ভেষজ উদ্ভিদের চারা রোপন করার জন্য রাণীশংকৈল উপজেলা বাসীর প্রতি তিনি আহ্বান রাখেন।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments