স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত থাকলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেতাদের নির্বাচনী প্রতীতও স্থগিত থাকবে। ফলে দলীয়ভাবে সেই দল অংশ নিতে পারবে না।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অবস্থান তুলে ধরেন তিনি।
সানাউল্লাহ বলেন, প্রতীক ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া সম্ভব কি না-এটা সময়ই বলে দেবে।
তিনি স্পষ্ট করে দেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাবনায়ও বিষয়টি উল্লেখ করা হয়েছে। কমিশনের অবস্থান হলো, কার্যক্রম স্থগিত থাকলে রাজনৈতিক দলটি তার নিবন্ধন বা প্রতীক ব্যবহার করতে পারবে না। তবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ ও প্রক্রিয়া পরবর্তীকালে নির্ধারিত হবে।
যদিও কমিশনার কোনো দলের নাম উল্লেক করেনি, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন-এটি মূলত স্থগিতাদেশে থাকা ক্ষমতাসীন আওয়ামী লীগকে ইঙ্গিত করেই বলা হয়েছে। স্থগিতাদেশ প্রত্যাহার না হলে এই দলটি আসন্ন নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।
প্রেক্ষাপট
নির্বাচন কমিশন সম্প্রতি আরপিও সংশোধনের খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। ভেটিং শেষে তা কার্যকর হলে নির্বাচন প্রক্রিয়ায় এ নিয়ম কঠোরভাবে প্রযোজ্য হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments