খুলনা অফিস: খুলনার ডুমুরিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৯ টায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার থুকড়া ইসলামিয়া ওয়াজেদিয়া দাখিল মাদরাসা ও এতিমখানা এবং বেলা ১১ টায় চুকনাগরস্থ নূরানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা প্রাঙ্গনে ৬৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসকল অর্থ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।
“অবিলম্বে জলাবদ্ধতা নিরসনে সরকারের কোষাগারের অর্থ খরচ করে সাধারণ মানুষে দুর্দশা লাঘবে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।”— অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জলাবদ্ধতার জন্য আমরা নিজেরাই দায়ী। খালে-বিলে বাধ দিয়ে পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি করেছি আমরা। সরকারি কর্মকর্তাদের সহায়তায় আওয়ামী ফ্যাসিস্টরা সমস্ত খালে-বিলে বাধ ও পাটা দিয়ে পানি আটকে দিয়েছিল। যার কারণে এ অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অবিলম্বে জলাবদ্ধতা নিরসনে সরকারের কোষাগারের অর্থ খরচ করে সাধারণ মানুষে দুর্দশা লাঘবে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলে জলাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরে কথা বলায় ইতোমধ্যে ভোলা ও বরিশালসহ বিভিন্ন জায়গা থেকে ১০টি পাম্প আনা হয়েছে এবং সেগুলো স্থাপন করা হচ্ছে, আরো পাম্প আসছে। অবিলম্বে পানি নিষ্কাশন করে জলাবদ্ধতা নিরসন করা হবে ইনশাআল্লাহ।
ডুমুরিয়া উপজেলার থুকড়া ইসলামিয়া ওয়াজেদিয়া দাখিল মাদরাসা ও এতিমখানা এবং চুকনাগরস্থ নূরানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা প্রাঙ্গনে বিলডাকাতিয়া, মাধবকাটি, বিলপাবলা, লতাবিল, খর্ণিয়া, শোলগাতি, রুদাঘরা, বরুনা, চেচুড়ি, ঘোষড়া, বাদুড়িয়া, কাঞ্চনপুর ও ভবদাহের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
নুরানীয়া মাদরাসা প্রাঙ্গণে ডুমুরিয়া উপজেলা (দক্ষিণ) আমীর মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা ও আশরাফুল আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষ্ণ নন্দী, মিলন নন্দী, অশোক মল্লিক, বাবু ঘোষ, খুলনা জেলা ছাত্রশিবির সভাপতি বেলাল হুসাইন রিয়াদ, ছাত্রশিবির নেতা শাহজালাল, বি এম আব্দুর রশীদ, মাওলানা সাইদুল্যাহ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ফরহাদ আল মাহমুদ, মাওলানা মনিরুল ইসলাম, আবুল হোসেন শেখ, মাওলানা আব্দুল মান্নান, মোস্তাক আহমেদ চৌধুরী, মোস্তফা কামাল, বেলাল হুসাইন শেখ, ডুমুরিয়া উপজেলা ছাত্রশিবির সভাপতি, মফিজুর রহমান, আবু তাহের, সামিদুল হাসান লিমন প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর সংলগ্ন পঞ্চগড় জেলা প্রেসক্লাব ...
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সব মন্তব্য
No Comments