নড়াইল প্রতিনিধি : গভীর রাত। চারদিকে সুনসান নীরবতা। দিনের ক্লান্তি শেষে ঘুমে আচ্ছন্ন একটি পরিবার। একই ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল দুই বোন। কিন্তু সেই শান্ত রাত মুহূর্তে রূপ নেয় বিভীষিকাময় ট্র্যাজেডিতে।
রোববার (৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী গ্রামে পথ ভুল করে সরু সড়কে ঢুকে পড়ে পাথরবোঝাই একটি ট্রাক। হাফিজার মোল্লার বাড়ির সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের টিনশেড ঘরের ওপর উল্টে পড়ে। মুহূর্তেই ট্রাকভর্তি পাথরের নিচে চাপা পড়ে যায় ঘুমন্ত দুই বোন।
বিকট শব্দে ঘুম ভেঙে ছুটে আসেন স্বজন ও প্রতিবেশীরা। প্রাণপণ চেষ্টা করে পাথর সরিয়ে দুই বোনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক জানিয়ে দেন, আর কখনো স্কুলে ফেরা হবে না অষ্টম শ্রেণির ছাত্রী সালমা আক্তার সেতুর (১৪)। ভাগ্যক্রমে বেঁচে যায় ছোট বোন মিতু। আহত হলেও মিতু প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
সালমা আক্তার সেতু নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। স্বপ্ন ছিল, লেখাপড়া করে একদিন পরিবারের মুখ উজ্জ্বল করবে। কিন্তু ঘাতক ট্রাক সেই স্বপ্ন, সেই হাসি, সেই ভবিষ্যৎ সবকিছু এক মুহূর্তেই কেড়ে নিল।
নিহতের বাবা হাফিজার মোল্লা স্থানীয়ভাবে একটি কাঁচামালের দোকান পরিচালনা করেন। আদরের মেয়েকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এই হৃদয়বিদারক ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো নলদী গ্রাম।
নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী গাড়ি ফেলে পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments