তালিকায় ২৩ শিল্পী
স্টাফ রিপোর্টার: সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই অভিযোগ করা হয়।
রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে ট্রাইব্যুনালে পৃথকভাবে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে সাবেক আরেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নামও রয়েছে। এছাড়া ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগ দায়েরের পর ট্রাইব্যুনাল চত্বরে ব্রিফিং করেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানসহ বিগত সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক দুই রাষ্ট্রপতির ভূমিকা তদন্তের দাবি জানানো হয়েছে।
পরে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অভিযোগগুলো এখনো পড়ে দেখেননি। একটা দিয়েছে আজাদ পার্টি, আরেকটা দিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম। প্রসিকিউশন যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেবে।
রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে জানানো হয়, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতা ও মানবতাবিরোধী অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, জুলাই আন্দোলন চলাকালে সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনের ভূমিকা আইনানুগভাবে তদন্ত করা হোক। তাদের প্রকাশিত তালিকায় রয়েছেন - ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, জায়েদ খান, সুজাতা আজিম, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর ও মারিয়া কিসপট্টা।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে বলৎকারেরে অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার (৩৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দুধস ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলম হক (৩০)। পেটে ব্যথা ও বমি শুরু হলে পরিবারের সদস্যদের জানান, তিনি বিষ খেয়েছেন বলে মনে হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর উন্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: ডিএমপির মিডিয়া অ ...
সব মন্তব্য
No Comments