কয়রা প্রতিনিধি : সুন্দরবনে মাছ ধরা সরকারের নিষেধাজ্ঞা বহাল থাকার মধ্যেও সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে বিষ দিয়ে মাছ শিকার করে বিক্রয়ের উদ্দেশ্য নেওয়ার পথে ২০০ কেজি বিষ দিয়ে ধরা চিংড়ি, ১ টি বিষের বোতল, ২টি ইজিবাইকসহ ৩ জনকে আটক আটক করেছে কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির সদস্যা। আটককৃত হলো
১। তরিকুল ইসলাম (২৭), ২। আবুল হাসান (২৪), ৩। আবু সিদ্দিক (২৪)।
জানা গেছে, ৮ আগস্ট মঙ্গলবার সকাল ৭.৩০ টার দিকে কয়রা থানার কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির এস আই পাইক দেলোয়ার হোসেন(নিঃ) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৬নং কয়রা শাকবাড়ীয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ব্যাপারে কয়রা থানায় ৬ জনকে আসামীকে করে কয়রা থানায় নিয়মিত মামলা হয়েছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, সুন্দরবনসহ আশেপাশের বিভিন্ন নদী-খালে বিষ দিয়ে মাছ আহরণ বন্ধ করতে পুলিশের কঠোর অভিযান চলছে।চিংড়িসহ আটক ও মামলা ও হয়েছে থানায়। বেশ কিছুদিন ধরে সুন্দরবনের বিভিন্ন নদ-নদী এবং খালে বিষ দিয়ে মাছ ধরার প্রবণতা লক্ষ্য করা গেছে। কয়রা বাজারের এক শ্রেণির অর্থলোভী মৎস্য ব্যবসায়ী ও কোম্পানী নাম ধারী মৎস্য ব্যবসায়ীরা দুর্বৃত্তদের ও অসাধু জেলেদের হাতে বিষ দিয়ে এসব খালে মাছ শিকারে পাঠাচ্ছে। বিষ দিয়ে মাছ ধরা ও সকল অপরাধ বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে৷
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments