ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জে পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চলমান কারফিউ শনিবার ভোর ৬টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
এরআগে পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। সেটি শুক্রবার বেলা ১১টা থেকে তিন ঘন্টা বিরতি দিয়ে কারফিউ বহাল রাখা হয়।
সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ এক রিক্সা চালকের ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনিয়ে প্রশাসনের হামলায় পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এনসিপির পথসভা চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে গোলাগুলির ঘটনা ঘটে এবং ব্যাপক ভাংচুর-অগ্নিসংযোগ হয়। আইনশৃঙ্খলা অবনতি হওয়ায় সেনা মোতায়েনকরা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাণহানি ঠেকাতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কারফিউ জারি করা হয়েছে। এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
বুধবার দুপুরে নিরাপত্তা পরিস্থিতি চরমে পৌঁছায়। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কড়া নিরাপত্তা বেষ্টনির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা গোপালগঞ্জ ত্যাগ করেছেন।
জানাযায়, সেনাবাহিনী , র্যাব ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে সড়কপথে জেলা শহর থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি অবনতি হলে এরআগে স্থানীয় প্রশাসন গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে ।
এনসিপি নেতারা অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। তবে আওয়ামীলীগ ও ছাত্রলীগ এসব অভিযোগ অস্বীকার করেন।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments