ডেস্ক রিপোর্ট: হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর ইম্পেরিয়াল কলেজছাত্র নাবিলকে ‘গলাধাক্কা’ দিয়েছিলেন রাইদা পরিবহন বাসের একজন চেকার। এ ঘটনায় সোমবার রামপুরায় রাইদা পরিবহনের সব বাস আটকে দেন শিক্ষার্থীরা।
দুপুর থেকে বিকাল পর্যন্ত শতাধিক বাস রামপুরা রুটে থামিয়ে দেন শিক্ষার্থীরা। পরে আন্দোলনের মুখে শিক্ষার্থীদের দাবি মানতে রাজি হয় বাস কর্তৃপক্ষ। এরই মধ্যে নাবিলকে ‘গলাধাক্কা’ দেওয়া বাসের চেকার মাসুদকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, সব শিক্ষার্থীর কাছ থেকে অর্ধেক ভাড়া আদায়ের ঘোষণা দেওয়া হয়েছে।
রাইদা পরিবহন কর্তৃপক্ষের এমন ঘোষণা পেয়ে আন্দোলন থেকে সরে দাঁড়ায় শিক্ষার্থীরা। এ সময় আটকে থাকা একাধিক বাসে শিক্ষার্থীরা লিখে দেয়, ‘হাফ পাশ (পাস) আছে’। বিকাল ৫টার পর রামপুরা রুটে আবার চলতে থাকে রাইদা পরিবহনের বাস।
এর আগে ইম্পেরিয়াল কলেজের মানবিক শাখার ছাত্র জায়েদ হোসেন বলছিল, টিকা নিতে রাইদা বাসে করে মালিবাগ যাচ্ছিলেন তার সহপাঠী নাবিল। তখন ওই পরিবহনের চেকার নির্ধারিত ভাড়ার বেশি দাবি করেন। লাবিল এর প্রতিবাদ করলে রাইদা বাসের চেকার তাকে মারধর করেন।
জায়েদের ভাষ্যমতে, শিক্ষার্থী হিসেবে হাফ ভাড়া নেওয়ার দাবি করেছিলেন নাবিল। কিন্তু সেই চেকার হাফ ভাড়া না নিয়ে উল্টো পুরো ভাড়ার জন্য নাবিলের গলাধাক্কা দেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাইদা পরিবহনের একটি বাস যখন বিটিভি ভবনের সামনে আসে, তখন বাসে থাকা এক শিক্ষার্থী চেকারকে হাফ ভাড়া নেওয়ার কথা বলেন। চেকার তা নিতে অস্বীকৃতি জানান। তখন ওই শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়। ওই শিক্ষার্থী তার আশপাশের বন্ধুদের ফোন দিয়ে বিষয়টি জানালে বেশ কয়েকজন শিক্ষার্থী এসে রাইদা পরিবহনের ৫০টি বাস আটকে দেন সড়কে।-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ জন হজযাত্রী। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১৩৪টি ফ্লাইটে তাঁরা সৌদি পৌঁছান। সোমবার ১১ মে দিবাগত রাত ২টা ৫৯ মিনি ...
ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ শান্তিরক্ষা, বহুপাক্ষিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।আজ নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যুক্তরাষ্ট্র আর্মি ও ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে। তিনি বলেন, দেশের সকল অংশীজনের মতামতের ভিত্ত ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছ ...
সব মন্তব্য
No Comments