ডেস্ক রিপোর্ট: বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের উদ্যোগে এ অঞ্চলের কৃতি শিক্ষার্থীদের মাঝে শনিবার সকালে (০৭ জানুয়ারি) ঢাকাস্থ ফোরামের কার্যালয়ে বৃত্তি প্রদান করা হয়।
ফোরামের সভাপতি ড. মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার সচিব জনাব হুমাযুন কবির খোন্দকার বলেন, আগামী দিনের বিশ্ব নিয়ন্ত্রণ করবে প্রযুক্তি; বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। তাই এ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের উপযোগী ক্যারিয়ার গঠনে মনোযোগী হতে হবে। প্রত্যেককে সম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্যোক্তা হবার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের নারী ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের মানসিকতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তৃতায় ড. বেলায়েত হোসেন বলেন, শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে সে লক্ষ্য অর্জনে পরিশ্রমী হতে হবে। নিয়মানুবর্তিতা ও বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান জানানোর ওপর গুরুত্বারোপ করে তিনি শিক্ষার্থীদের আগামী বিশ্বের নেতৃত্বদানের উপযোগী করে গড়ে ওঠার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌমুহনী সরকারি এসএ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনসুরুল হক। বক্তৃতা করেন, ফোরাম মহাসচিব মোহাম্মদ ইমরান, কোষাধ্যক্ষ আজিজুন নাহার এবং বৃত্তি প্রাপ্তদের পক্ষে শিক্ষার্থী মেহেদী জামান ও দোলা সাহা।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩১ জন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
সব মন্তব্য
No Comments