উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে এপি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও মূল্যায়নের উপর ২ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও এপি উজিরপুরের বাস্তবায়নে এবং সিআরএসএস এর সহযোগিতায় এ কর্মশালার উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।৫ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মহেশ্বর মন্ডল, সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোসাম্মৎ আসমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, এপি ম্যানেজার সিলভিয়া ডেইজি, সিআরএসএস এর প্রোগ্রাম ম্যানেজার রফিকুল ইসলাম, ওর্য়াল্ড ভিশনের ট্রেইনার হুমায়ুন কবির, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ কাওছার হোসেনসহ অনেকে। অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন ভিডিসি ও ডিএমসির সদস্য, যুব ফোরাম, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments