মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: সেবার মানে দেশসেরা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। দেশের ১৭টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবায় সেরা অবস্থানে উঠে এসেছে রামেক হাসপাতাল। রোববার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর মূল্যায়নের এ সূচক প্রকাশ করে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.এফ এম শামীম আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,গত রোববার স্বাস্থ্য অধিদফতর মূল্যায়নের এ সূচক প্রকাশ করে। এতে কিছু ভুল ছিল। আমরা আবারো তাদের সঙ্গে যোগযোগ করি। পরে তারা সেই হিসাব ঠিক করে রামেক হাসপাতালকে দেশসেরা হিসেবে ঘোষণা দিয়েছে। বর্তমানে ওয়েবসাইটে এটি প্রকাশ করা আছে।
ডা. এফ এম শামীম বলেন,অনলাইনে প্রদত্ত তথ্য বিশ্লেষণ করে অধিদপ্তরের এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) শাখা এ মূল্যায়ন করে থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ (২০২২ সালের ডিসেম্বর) মূল্যায়ন সূচকে স্বাস্থ্যসেবায় দেশসেরা (প্রথম) অবস্থান করে নিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল।
স্বাস্থ্য অধিদপ্তরের মূল্যায়ন প্রক্রিয়ায় (ফ্যাসিলিটি স্কোরিং) মোট ৮০ স্কোরের মধ্যে রামেক হাসপাতালের প্রাপ্ত স্কোর ৬৩ দশমিক ৭৫। দ্বিতীয় অবস্থানে থাকা সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের স্কোর ৬৩ দশমিক ৩৮। তৃতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ। প্রতিষ্ঠানটির প্রাপ্ত স্কোর ৬৩।
তিনি বলেন, আমি যখন এই হাসপাতালে এসেছিলাম তখন এই হাসপাতালের র্যাংকিং ছিল ৮। পরে আমাদের আনেক অ্যাক্টিভিটিস হয়। এগুলো সুন্দরভাবে ইনপুট দেওয়া হয়। ২০২২ সালের ডিসেম্বরে মূল্যায়নের ফলাফল রোববার প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মূল্যায়ন সূচকে আমাদের হাসপাতাল প্রথম হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments