স্টাফ রিপোর্টার: রাজধানীর আদাবর থানা এলাকায় ছিনতাই বিরোধী অভিযানে চারজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আদাবর থানা পুলিশ। অভিযানকালে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আদাবর থানার অফিসার ইনচার্জ ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিপিএম, পিপিএম ও সাব-ইন্সপেক্টর তরুণ কুমার আহত হয়েছেন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ ও আহত হয়।
মঙ্গলবার ১৬ জুন সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত আদাবর থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আদাবর থানা সূত্রে জানা যায়, সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আদাবর থানাধীন মফিজবাগের ৭ নম্বর রোডের একটি দোকানে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ছিনতাইকারীদের একটি আস্তানায় প্রবেশ করলে পুলিশকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়।
পরবর্তীতে বিকেল ৪টায় ডেল্টা গার্মেন্টের পেছনে অভিযান চালানোর সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ওসি ও একজন এসআই আহত হন। জীবন বাঁচাতে ও আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে মো. সজিব হোসেন রুবেল ২৮, মো. আমির ২৮, মো. জয় ২৮ ও মো. কাশেম ২৮ নামে চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের হেফাজত থেকে ১টি ছুরি, ১টি চাপাতি, ১টি স্টিলের পাইপ, ২টি হাতুড়ি, ১টি পিভিসি পাইপ এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পরই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
স্টাফ রিপোর্টার:ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন চানমারী ঘাট থেকে খিলগাঁও রেল ক্রসিং পর্যন্ত এলাকায় অবৈধ দখল, ফুটপাত ও সড়ক প্রতিবন্ধকতামুক্ত রাখতে আজ উচ্ছেদ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হ ...
স্টাফ রিপোর্টার: জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আবুল বারকাত জামিন পেয়েছেন। সোমবার, ১৬ জুন ঢাকার একটি আদালত তার জামিন মঞ্জুর করেন। এর একদিন আগেই রোববার, ১৫ জুন ...
শ্যামল বিশ্বাস, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতায় নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ইয়াসিন আলী নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্র ...
স্টাফ রিপোর্টার: দেশের অন্যতম শীর্ষ রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিং লিমিটেডের কর্মকর্তা রিপনকে গ্রেপ্তারের পর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিক ...
সব মন্তব্য
No Comments