ডেস্ক রিপোর্ট: ১৯৭১ সালের ২৩ মার্চের সামরিক কুচকাওয়াজের সাথে স্বাধীন বাংলাদেশের আনুষ্ঠানিক পতাকা উত্তোলনের বীরত্বপূর্ণ ঘটনার স্মরণে ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) এর আলোচনাসভা অনুষ্ঠিত।১৯৭১ সালের ২৩ মার্চ ঐতিহাসিক পল্টন ময়দানে কেন্দ্রীয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাব সামরিক কুচকাওয়াজের সাথে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের বীরত্বপূর্ণ ঘটনার স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে রোববার ( ২৩ মার্চ ২০২৫ ) বিকাল ৪টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রাশিদুল হক ননীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর্জা মোহাম্মদ আনোয়ারুল হক, সাবেক সভাপতি শরিফুল কবির স্বপন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাবেক সভাপতি শামসুল আলম সুমন, সাবেক সভাপতি আহসান হাবিব শামীম, ছাত্রলীগের সহ—সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানাতুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি প্রমুখ।
আলোচনাসভায় বক্তারা বলেন, স্বাধীনতার ৫৩ বছর পর ২০২৪ এ বৈষম্য বিরোধীর ছদ্মবেশে, ছাত্র—জনতার ছদ্মবেশে, তৌহিদি জনতার ছদ্মবেশে ষড়যন্ত্রের পথে বাংলাদেশের জন্মশত্রু, চিরশত্রু স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি রাষ্ট্র ক্ষমতা বেদখল করে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মুছে দিয়ে, ব্যর্থরাষ্ট্র বানিয়ে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। এই অপশক্তি স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বীর হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ বীরদের মিথ্যা মামলায় প্রহসণমূলক বিচারে বিচারিক হত্যার ষড়যন্ত্র করছে। সমগ্র শিক্ষাঙ্গন ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলছে। শিক্ষাঙ্গনগুলিকে মবের রাজত্ব ও অপরাধের ঘাটিতে পরিনত করেছে। বক্তারা বলেন, দেশ বাঁচাতে, শিক্ষা বাঁচাতে মবের মুল্লুকের অবসান করাই এখন দেশপ্রমিক ছাত্রদের একমাত্র দায়িত্ব।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments