সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংবাদিক, কৃষক, শ্রমিক, নারী সমাজসহ বিভিন্ন পেশার সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক জনমত গঠনের লক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে মতবিনিময় সভা ও তথ্যচিত্র প্রদর্শনী আযোজন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে এই মতবিনিময় সভা ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, কৃষক দল নেতা বিষ্ণু চন্দ্র মন্ডল, সাবেক ভিপি মনোয়ার হোসেন লিয়ন, জেলা ছাত্রদল সহ- সভাপতি সাহাদত হোসেন সাগর বক্তব্য রাখেন।
বিশাল স্ক্রিনে পাওয়ার পয়েন্ট প্রযুক্তি ব্যবহার করে চিত্রগ্রাফের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ স্বপ্ন তুলে ধরেন।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেন, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলটি সব সময় মানুষের কল্যানে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে কাজ করেছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে ৩১ দফা নিয়ে রাস্ট্র পরিচালনার স্বপ্ন দেখছেন। আমরা তার এই স্বপ্নটাকেই ছড়িয়ে দিতে চাই মফস্বলের মানুষের কাছে। আমরা মুক্তিযোদ্ধা সংসদ থেকে এই কর্মশালা শুরু করেছি। পর্যায়ক্রমে পুরো জেলায় প্রতিটি এলাকায় ৩১ দফার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরব।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments