স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, দেউলিয়া সরকারের বোধোদয় হলে তারা ক্ষমতা ছেড়ে নির্বাচন দিক, না হলে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি দেয়া হবে। তিনি বলেন, দেশের কোনো মানুষ চায় না এই সরকার ক্ষমতায় থাকুক, তারপরও এরা বেহায়ার মতো ক্ষমতায় থেকে নির্বাচন দিয়ে আবারো ক্ষমতায় আসতে চায়।
সরকারের উদ্দেশ্যে আবদুস সালাম বলেন, অনেক দিন জোর করে ক্ষমতায় আছেন, কামাই রোজগার ভালোই করছেন, এবার আল্লাহ’র ওয়াস্তে ক্ষমতা ছেড়ে দিন। আর না হলে কেয়ারটেকার আনার জন্য আওয়ামী লীগ যা যা করেছে-আমরাও তাই করবো। তিনি বলেন, আপনারা এতদিন ক্ষমতায় থেকে কি করলেন ? আজ বিদ্যুৎ দিতে পারেন না, জ¦ালানী তেল দিতে পারেন না, সকল পণ্যের দাম বেড়ে গেছে, দেশের জন্য মমতাবোধ থাকলে ক্ষমতা থেকে নেমে যান।
আবদুস সালাম বলেন, অনেক জ¦ালাইছেন, এবার আল্লাহ’র ওয়াস্তে বাদ দেন , দেশের আর বারোটা বাজাইয়েন না। তিনি বলেন, রিজার্ভ শেষ, এবার সোনা বেচা শুরু হইছে, এভাবে চলতে পারে না।
আজ ৯ নভেম্বর বুধবার দুপুরে গোপীবাগস্থ সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বাসভবনে ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মীসভায় সভাপতির বক্তব্য জনাব আবদুস সালাম এসব কথা বলেন।
কর্মীসভায় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা মোশাররফ হোসেন খোকন, সাব্বির আহমেদ আরেফ, হাজী লিয়াকত আলী, যুবদল দক্ষিণের আহবায়ক গোলাম মাওলা শাহীন, সদস্য সচিব খন্দকার এনামুল হক, গোলাম মোস্তফা সাগর, মুকিতুল আহসান রঞ্জু, স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সভাপতি শফিউদ্দিন সেন্টু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, শ্রমিক দল নেতা সুমন ভুইয়া, বদরুল আলম সবুজ, ছাত্রদল নেতা পাভেল সিকদার, সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয় সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments